How to Backup and Restore Windows Drivers Using CMD | DCL Laptop Driver

Share Share this article
DCL Laptop Driver

আমরা অনেকেই Laptop ব্যবহার করে থাকি। দেখা যায় অনেক দিন ব্যবহারের ফলে ল্যাপটপ হয়ে যায় ধীরগতির । যার ফলে অনেক সময় আমার নতুন করে Windows দিয়ে থাকি। সাধারণত ল্যাপটপে নতুন Windows  দিলে শুরু হয় নতুন বিপত্তি।

সাধারণ ল্যাপটপ এ নতুন window দিলে যেসকল সমস্যা দেখা দেয়:

  • মাউস ঠিকঠাক কাজ করে না
  • মাউসের Duble Finger ফাংশন ঠিকঠাক কাজ করে না।
  • অনেক সময় wifi বা bluetooth অন অফ হয় না।
  • ক্যামেরা অন হয় না

এই রকম না ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্যার একমাত্র সমাধান হলো Laptop এর Driver গুলো পুরাই ঠিকঠাক মতো install দেওয়া।

সাধারণত দামি ল্যাপটপ গুলোর diver তাদের অফিশিয়াল ওয়েবসাইট গেলেই পাওয়া যায় কিন্তু বিপদ আসে যখন একটু বাজেটে ফ্রেন্ডলি ল্যাপটপ ব্যবহার করেন। সাধারণত কম দামি ল্যাপটপ গুলোর drivers খুঁজে পাওয়া কষ্টকর হয়ে যায়।

Driver আসলে কি এবং এর কাজ কি?

এর হাত থেকে মুক্তি পাওয়ার আগে জেনে নিই,Driver এর কাজ কি?

ল্যাপটপ ড্রাইভার হলো একটি ছোট বিশেষ সফটওয়্যার বা প্রোগ্রাম, যা আপনার ল্যাপটপের অপারেটিং সিস্টেমের (যেমন: উইন্ডোজ বা ম্যাকওএস) সাথে ল্যাপটপের ভেতরের হার্ডওয়্যারের যোগাযোগ করিয়ে দেয়। সহজ ভাষা বলতে গেলে ড্রাইভার হলো যোগাযোগ ব্যবস্থা যা হার্ডওয়্যার সাথে সিস্টেমের যোগাযোগ করিয়ে দেয়।

এখন আপনার ডিভাইসের জন্য যদি সঠিক Driver বা যোগাযোগ ব্যবস্থা ডানলোড না করেন তাহলে ফাংশন গুলো আর কাজ করবে না।

এর থেকে বাঁচার সহজ উপায় হলো আপনার Laptop Driver গুলো আগে থেকে কপি করে সেইভ জায়গায় রেখে দিন। যা আপনার পরে কাজে দিবে।

Laptop Driver কি ভাবে কপি করবেন?

  • প্রথমে windows এর সার্চ অপশনের গিয়ে লেখুন CMD
  • CMD সরাসরি ওপেন না করে Run as Administration দিয়ে ওপেন করুন।
  • CMD বা Command Prompt এ মাউস এররাইট ক্লিক করলে Run as Administration অপশন পাওয়া যাবে।
  • এর পরে নিচের দেওয়া কমান্ড টি পেস্ট করুন:
dism /online /export-driver /destination:"O:\DriverBackup"

এখানে আপনি "O" হলো কোন Path এ রাখতে চান এবং কোন Folder এ।

এরপরে আমরা এই রকম কিছু জিনিস দেখতে পারবো এবং সবার শেষ "The operation completed successfully" লেখা টি দেখতে পারবো।

এর পরে আপনি আপনার নিদিষ্ট folder টি ওপেন করলে দেখতে পারবেন সকল driver।

আপনি আপনার নিদিষ্ট সেইফ জায়গা রেখেদিন।

আচ্ছা এখন এগুলো install কি ভাবের করবেন?

Install করা একদম সহজ, আগের মতো কমান্ড দিয়ে এক ক্লিকে সব install করতে পারবেন।

Command Prompt ওপেন করুন Run as Administration দিয়ে তারপর শুধু এই কামন্ড টি পেস্ট করুন।

pnputil /add-driver "O:\DriverBackup\*.inf" /subdirs /install

দেখবেন একে একে সবগুলো driver install হয়ে যাবে।

এখন অনেকর মাঝে প্রশ্ন আসতে পারে driver গুলো back dated বা পুরানো হয়ে যাবে না? হ্যাঁ কিন্তু যখন একবার ডানলোড দিবেন কিছু সময়ে মধ্যে windows সৎক্রিয় ভাবে আপডেট করে নিবে।

Note: I have DCL Laptop Driver you can dawnload it from here - Click Here to Download

আপনার মতামত শেয়ার করুন!

আশা করি এই পদ্ধতিটি আপনার ল্যাপটপের ড্রাইভার ব্যাকআপ এবং রিস্টোর করার কাজটি অনেক সহজ করে দিবে। আপনি কোন ব্র্যান্ডের ল্যাপটপ ব্যবহার করছেন এবং এই ট্রিকটি আপনার কাজে লেগেছে কিনা, তা অবশ্যই নিচে Comment করে জানাবেন। কোনো সমস্যা হলে কমেন্টে জানাতে পারেন, আমি সাহায্য করার চেষ্টা করবো।

এরকম আরও নিত্যনতুন টেকনিক্যাল টিপস, ট্রিকস এবং দরকারি সব সফটওয়্যার পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকুন:

Disclaimer: উপরের কমান্ডগুলো সঠিকভাবে কাজ করার জন্য অবশ্যই Command Prompt কে 'Run as Administrator' হিসেবে ওপেন করতে হবে। আপনার সিস্টেমের কোনো ভুল ব্যবহারের জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না, তাই কমান্ডগুলো সতর্কতার সাথে ব্যবহার করুন।
Share Share this article
Next Post Previous Post
No Comment
Add Comment